ভোট দিলেন আইভী

নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ভোট দেন তিনি।
 
ভোটকেন্দ্র থেকে বাহির হওয়ার পথে সাংবাদিকদের আইভি বলেন, সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতের তুলে দিতেও তিনি ভোটারদের আহ্বান জানান। এ সময় তার সঙ্গে দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
এর আগে সকাল সোয়া ৮টার দিকে শহরের মাসদাইরস্থ আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
ইত্তেফাক/এএসএমইউ