কারিনা পুত্রের ভাইরালের ছবি সত্যিকার: মা-ছেলের জন্মে একই চিকিৎসক

সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই কারিনাকে নিয়ে অনেক গসিপ চালু ছিল ইন্ডাস্ট্রিতে। কেউ বলেছিলেন লন্ডনে সন্তানের জন্ম দেবেন তিনি। কেউ বা বলেছিলেন, মুম্বাইয়ের বাইরে কোথাও জন্ম নেবে সাইফ-কারিনার প্রথম সন্তান। কিন্তু সে সব গুজবকে মিথ্যে প্রমাণ করে গত ২০ ডিসেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে তৈমুরের জন্ম দিয়েছেন কারিনা।
 
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ৩৬ বছর আগে কারিনার জন্মের সময় তাঁর মা ববিতার ডেলিভারি করিয়েছিলেন চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা।
 
গত মঙ্গলবার করিনার ডেলিভারির সময়ও তিনিই ছিলেন। অর্থাৎ মা ও ছেলের জন্ম হয়েছে একই চিকিৎসকের হাত ধরে। এমনকী কাপূর পরিবারের আরও দুই বিখ্যাত সন্তান রণবীর ও কারিশ্মার জন্মও হয়েছে এই চিকিৎসকের হাতেই।
 
দীর্ঘদিন ধরে মুম্বাইতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম রয়েছে রুস্তমের। বচ্চন ও কাপূর পরিবারের পারিবারিক চিকিৎসকও তিনি। খবর আনন্দবাজার। 
IMG0
এদিকে গতকাল প্রকাশিত ভাইরাল হওয়া ছবিটি যে আসল তা নিশ্চিত করতেই নতুন ছবি প্রকাশ করেছে জুম টিভি। আর নতুন প্রকাশিত এ ছবিতে দেখা গেছে কারিনা, তৈমুর এবং বাবা সাইফ আলী খানকেও। 
 
নতুন প্রকাশিত আরো একটি ছবিতে দেখা গেছে তৈমুর এবং হাসপাতালের বেডের পাশে পরিচয়পত্র কার্ড ঝুলানো রয়েছে। তার মানে সেটি যে কারিনার সন্তান তা প্রমাণ করতে এতো আয়োজন। 
 
ইত্তেফাক/এমএআর