রাজধানীর পল্টন এলাকা থেকে তৈরি পোশাক কারখানার শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশারেফা মিশুকে বৃহস্পতিবার আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
তবে গোয়ন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি আশুলিয়ায় গার্মেন্টস কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষের ঘটনা সম্পর্কে জানার জন্য তাকে চা পানের দাওয়াত দেয়া হয়েছে। তিনি ডিবি কার্যালয়ে এসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন।
অপরদিকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম জানিয়েছেন, আজ সকাল ১১টায় পল্টনের তোপাখানা রোডের নির্মল সেন গলিতে সংগঠনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয়ার সময় মোশরেফা মিশুকে আটক করা হয়। ঐ সময় তাকে আটকে বাধা দিলে ডিবির সঙ্গে তাদের ধ্বস্তাধ্বস্তি হয়। মোরশেফা মিশুকে জোরপূর্বক বিডি কর্মকর্তারা গাড়িতে তুলে নিয়ে চলে যায়।
ইত্তেফাক/এএসএস