সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াইয়ে ১৪ জন তুর্কি সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আল-বাব শহরে বুধবার সংঘর্ষে এই ঘটনা ঘটে। আইএসের নিয়ন্ত্রণ থেকে শহরটি উদ্ধারে সেখানে তুরস্কপন্থি বিদ্রোহীদের সহায়তা করছিল তুর্কি সেনাবাহিনী।
এই ঘটনায় আরো ৩৩ জন তুর্কি সেনা আহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
গত আগস্টে সিরিয়ায় তুর্কি সেনার অভিযান শুরু করার পর একদিনে এতোজন সেনা নিহতের ঘটনা এটাই প্রথম।
সেনাবাহিনী বলেছে, আই বেশ কয়েকবার আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। নিহত হয়েছে ১৩৮ জন আইএস সদস্য। তবে নিহতের সংখ্যার সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
ইত্তেফাক/এএসএস