ডেভিড এন. স্যাপারস্টেইন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক দূত। মার্কিন সরকারের পক্ষে তিনি ধর্ম বিষয়ক কুটনীতিক হিসেবে বিশ্বব্যাপী কাজ করছেন ২০১৪ সাল থেকে।
স্যাপারস্টেইন বর্তমানে বাংলাদেশ সফর করছেন। আগামীকাল বিকাল ৫ টায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়সহ সামাজিক নেতা-কর্মীদের সঙ্গে লাইভ ফেসবুক চ্যাটে অংশ নেবেন।
এ সময় তিনি সবার প্রশ্নের উত্তর দেবেন বলে মার্কিন দূতাবাস সুত্র জানিয়েছে।
ইত্তেফাক/এএন