নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চার নম্বর ওয়ার্ডে নূর হোসেনের সমর্থক বিজয়ী প্রার্থী আরিফুল হক হাসানের বিরুদ্ধে পরাজিত প্রার্থী নজরুল ইসলামের বাড়ীতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের লোকেরা নজরুলের বাড়িতে হামলা চালায়। স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত ৯টায়। পুলিশ পৌছুনোর পরও হাসানের লোকেরা নজরুলের বাড়িতে ভাংচুর করছিল বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
কিন্তু পুলিশ নজরুলের বাড়ি থেকে নজরুলসহ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, নজরুলের বিরুদ্ধে হাসানের কয়েকজন সমর্থককে আটক করার অভিযোগ পাওয়া যায়। রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে গিয়ে আটকদের উদ্ধার করে নজরুল সহ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
ইত্তেফাক/এএন