পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

 
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  
 
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে নদী এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়তে শুরু করে। ভোরে অতিরিক্ত কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌ দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা। তাই ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 
 
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী নিয়ে ১৬ টি ফেরির মধ্যে মাঝ পদ্মায় আটকা পড়েছে সাতটি ফেরি। 
 
 
ইত্তেফাক/কেকে