আলেপ্পো এখন বিদ্রোহী মুক্ত

২০১১ সালের পর বিদ্রোহীদের হটিয়ে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী।
 
বৃহস্পতিবার বিদ্রোহীরা অবরুদ্ধ নগরী আলেপ্পো থেকে নিজেদের পরিবার-পরিজনকে সরিয়ে নিলে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
 
বিবৃতিতে আসাদের সেনাবাহিনী দাবি করে, 'সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো এখন মুক্ত ও নিরাপদ।'
 
একে সিরিয়ার জন্য 'অভূতপূর্ব বিজয়' বলে উল্লেখ করেছে বাশার আল আসাদের সেনাবাহিনী।
 
বিদ্রোহীদের শেষ বহরটিও আলেপ্পো ছেড়ে গেলে শহরটির নিয়ন্ত্রণের ঘোষণা দেয় সিরিয়ার সরকারি বাহিনী।
 
এদিকে, আলেপ্পোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় রাস্তায় নেমে উল্লাস করেন আসাদ সমর্থকরা।
 
ইত্তেফাক/এএম