ঝিনাইদহের কালীগঞ্জে গ্যাসবাহী ট্রাংকলরীর চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ শহরের শ্রী লক্ষ্মী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে ওই ব্যক্তি কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেল যোগে নিমতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। শ্রী লক্ষ্মী সিনেমা হলের সামনে পৌঁছলে খুলনাগামী গ্যাসবাহী ট্রাংকলরী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় পুলিশ ওই ট্রাংলরীটিকে আটক করেছে। তবে চালক পালিয়েছেন বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে