স্মার্টফোনে পুরুষদের দ্বিগুণ সময় কাটান নারীরা

দিনের বেশিরভাগ সময়টাই স্মার্টফোনে কাটান নারীরা। এর মধ্যে আবার প্রায় অর্ধেক সময়-ই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও মেসেজিং অ্যাপ ব্যবহারেই কাটে তাদের। সম্প্রতি ভারতে পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
 
ভারতের মোবাইল মার্কেটিং অ্যাসোসিয়েশনের ওই সমীক্ষা মতে, পুরুষদের চেয়ে প্রায় দ্বিগুণ সময় স্মার্টফোনে ব্যয় করেন নারীরা। তবে পুরুষরা ফেসবুকে বেশি সময় কাটালেও মহিলারা ইউটিউব ও গেমস খেলে বেশি সময় ব্যয় করেন। বাকি সময়টুকু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কাটে তাদের।
 
ওই সমীক্ষা ফলাফল বলছে, ২০১৫ থেকে ২০১৬ সালে নারীদের স্মার্টফোন ব্যবহারের গড় বরাদ্দ সময় প্রায় ৫৫ শতাংশ বেড়েছে।
 
সমীক্ষা থেকে জানা গেছে, বিনোদনের চেয়ে অনলাইন শপিং সাইটের ক্যাটাগরিতে প্রায় ১৫ শতাংশ বেশি সময় কাটান স্মার্টফোন ব্যবহারকারীরা। মজার বিষয় হলো ফিচার ফোন ব্যবহার করেন -এমন ৮৫ শতাংশ ব্যবহারকারী ব্যাটারি ও স্থায়ীত্বের নিরিখে স্মার্টফোনের দিকে ঝুঁকতে চান না।
 
ইত্তেফাক/এএম