সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত এ জেলার আটটি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৬ জনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা ১২ জন, কলারোয়া থানা পাঁচজন, কালিগঞ্জ থানা দুইজন, তালা থানা তিনজন, শ্যামনগর থানা একজন, আশাশুনি থানা দুইজন ও দেবহাটা থানা একজন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কুমকুম হোসেন।
ইত্তেফাক/কেকে