নাগরপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার সকালে উপজেলার নাগরপুর যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। 
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক প্রমুখ।
 
এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি