আইভীর শ্বশুর বাড়িতে আনন্দের বন্যা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর পুত্রবধূ সেলিনা হায়াৎ আইভি। 
 
তার এ বিজয়ে রাজবাড়ী শ্বশুরালয়ে বইছে আনন্দের বন্যা। পরিবারের সদস্যরা বাড়িতে আগত অতিথিদের মিষ্টি খাওয়াচ্ছেন মিষ্টি। 
 
জানা গেছে, রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা নিবাসী মৃত কাজী আবু সালের ছোট ছেলে কাজী আহসান হায়াৎ সেতুর সঙ্গে বিয়ে হয় সেলিনা হায়াৎ আইভির। আইভির স্বামী পেশায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। তিনি নিউজিল্যান্ডে থাকেন। 
 
সেলিনা হায়াৎ আইভি রাজবাড়ীতে না থাকলেও পারিবারের সকল সদস্যদের খোঁজ খবর রাখেন। সবার সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে কথা বলেন আইভী। 
IMG0
শুক্রবার সকালে জেলা শহরের সজ্জকান্দার বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা আইভির গায়ে হলুদ, বিয়ে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিভিন্ন ছবি দেখাচ্ছেন। বাড়িতে আসা সবাইকে মিষ্টি খেতে দিচ্ছেন।    
 
সেলিনা হায়াৎ আইভীর ভাসুর (স্বামীর বড় ভাই) কাজী আহসান হাবিব বলেন, ‘আমাদের পরিবারে আজ বড় খুশির দিন। আইভী সততার পরীক্ষায় পাস করেছেন। আমরা প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জবাসীর কাছে অশেষ কৃতজ্ঞ।
 
ইত্তেফাক/ইউবি