দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে । এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে।
নিহতরা হলেন জীবননগর উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (২৫) মেয়ে, নাসরিন খাতুন (২২) ও নাসরিনের ছেলে নামজুল ইসলাম (২)।
দামুড়হুদা থানার ওসি (তদন্ত ) আব্দুল খালেক বলেন, শক্রবার বিকালে পাথর বোঝায় একটি ট্রাক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদ হোসেন, নাসরিন খাতুন ও নামজুল ইসলাম নিহত হন। গুরুতর আহত সাহেব আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি