ঢাকায় জাল টাকা, মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৫

রাজধানীতে পৃথক অভিযানে জাল টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার শেওড়াপাড়া ও মাতুয়াইলে এসব অভিযান চালানো হলেও শুক্রবার তা গণমাধ্যমকে জানানো হয়।
 
ঢাকা মহানগর পুলিশ জানায়, শেওড়াপাড়া এলাকা থেকে ২৫ হাজার জাল টাকাসহ হূদয় ও আনিছুর নামে দু’জনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে আগারগাঁওয়ের ৬০ ফুট রাস্তা এলাকা থেকে সাড়ে তিন হাজার জাল টাকাসহ কামরান নামে অপর আসামীকে গ্রেফতার করা হয়।
 
এদিকে মাতুয়াইল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিরিয়াস ক্রাইম ইউনিট। তারা হলো-আব্দুর রাজ্জাক ও লিমন ভুইয়া। তাদের কাছে পাওয়া গেছে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, ৫৫ পিস ইয়াবা ও মোটর সাইকেল।
ইত্তেফাক/এএম।