সেপটিক ট্যাংকে শিশুর লাশ, অভিযুক্তদের বাড়িতে আগুন

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের ৭২ ঘণ্টা পর রনি (৮) নামে কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
রনি শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া সরকার পাড়া গ্রামের রায়হান সরকারের ছেলে ও ভূগোইল কেজি স্কুলের ২য় শ্রেণির ছাত্র।  
 
এ ঘটনায় উত্তেজিত জনতা সন্দেহভাজন অভিযুক্তদের চারটি বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ চারজনকে আটক করেছে। 
 
আটক ব্যক্তিরা হলেন ছাতুয়া গ্রামের ধলু মিয়ার ছেলে জামিল, একই গ্রামের বাবু মিয়ার ছেলে রবিউল ইসলাম, মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল করিম ও ফরিদ উদ্দিনের ছেলে আবু তালেব। 
 
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, গত বুধবার বিকেলে নিখোঁজ হয় শিশু রনি। পরিবারের লোকজন আশপাশে অনেক এলাকায় খোঁজাখুঁজি করার পর তার কোনো সন্ধান পায়নি। পরে গ্রামবাসী সন্দেহজনক একই গ্রামের চারজনকে আটক করে। তাদের মধ্যে একজন সেপটিক ট্যাংকের মধ্যে লাশ থাকার কথা স্বীকার করলে শুক্রবার বিকেল ৪টার দিকে পুলিশের উপস্থিতিতে বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে রনির লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের পর উত্তেজিত জনতা ওই অভিযুক্তদের চারটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
 
ইত্তেফাক/ইউবি