২৫ মার্চ ধানমণ্ডি ক্লাবে অনুষ্ঠিত হয় গিগাবাইট পার্টনারস মিট ২০১৯।
উক্ত পার্টনারস মিট অনুষ্ঠানে উপস্থিত ছিল আইডিবি, এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান পার্টনারগণ। অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিল অরাস-এর মনিটর যা উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে লঞ্চিং করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইনচার্জ এলান সূ।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজির ডিরেক্টর জাফর আহমেদ, মুজাহিদ আলবেরুনী সুজন, গিগাবাইট এর কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান এবং প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী। এই পার্টনারস মিট অনুষ্ঠানে গিগাবাইট-এর প্রোডাক্ট সম্পর্কে নলেজ শেয়ারের আয়োজন করা হয়। এছাড়াও তাদের বিনোদনের জন্য কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল।
উল্লেখ্য ১৯৮৬ সালে যাত্রা শুরু করে গিগাবাইট। বর্তমানে গিগাবাইট এ নতুন মডেলের প্রোডাক্ট সংযোজন হয়েছে। তাই উক্ত অনুষ্ঠানে গিগাবাইট-এর মনিটর, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, এসএসডি, হেডফোন, কিবোর্ড, মাউসও প্রদর্শিত হয়।