বাড়ি ফিরেছেন সাইফ-কারিনার জুনিয়র নবাব তৈমুর

জুনিয়র নবাব তৈমুর খানকে নিয়ে বাসায় ফিরেছেন বলিউডের আলোচিত সাইফ-কারিনা দম্পতি। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে স্ত্রী-সন্তানকে বাসায় নিয়ে যান সাইফ আলী খান।
 
মুম্বাইয়ে নিজেদের বাসভবনে প্রবেশ করার আগে কারিনা ও সাইফ সামনের বারান্দায় দাঁড়িয়ে উপস্থিত ভক্ত ও গণমাধ্যমকে হাত নেড়ে সাড়া দেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে এ সময় শিশু তৈমুর ছিল বাবার কোলে। কারিনা পরে ছিলেন ধূসর শার্ট ও চোখে কালো চশমা।
 
উল্লেখ্য, সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই কারিনাকে নিয়ে অনেক গসিপ চালু ছিল ইন্ডাস্ট্রিতে। কেউ বলেছিলেন লন্ডনে সন্তানের জন্ম দেবেন তিনি। কেউ বা বলেছিলেন, মুম্বাইয়ের বাইরে কোথাও জন্ম নেবে সাইফ-কারিনার প্রথম সন্তান।
 
কিন্তু সে সব গুজবকে মিথ্যে প্রমাণ করে গত ২০ ডিসেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে সন্তান তৈমুরকে জন্ম দেন কারিনা। খবর এনডিটিভি।
 
ইত্তেফাক/এমএআর