ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন বন্ধের আহ্বান জাতিসংঘের

 
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল। যুক্তরাষ্ট্রে ভেটো না দেয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদের কাউন্সিলে একটি রেজুলেশন উত্থাপন করা হয়। সেখানে বলা হয়, ইসরাইলের অবৈধ আগ্রাসনকে আর মেনে নেয়া হবে না।
 
মিশরের খসড়া রেজুলেশন উত্থাপনের পর ইসরাইল ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি দেখতে বলেন। এ সময় প্রাথমিক প্রস্তাবনাটি বাতিল করা হয়। কিন্তু পরবর্তীতে মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সেনেগাল ও ভেনিজুয়েলা আবারো প্রস্তাবটি উত্থাপন করে এবং নিরাপত্তা কাউন্সিলে ১৪ বনাম ০ ভোটে প্রস্তাবটি পাশ হয়।
 
ইসরাইলের বিরুদ্ধে নিন্দাসূচক রেজুলেশন উত্থাপনের প্রস্তাবে ইতোপূর্বে প্রত্যেকবার ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এবার যুক্তরাষ্ট্র ভেটো না দেয়ায় বিষয়টি নিয়ে ইসরাইলকে তিরস্কার জানিয়েছে নিরাপত্তা কাউন্সিল।
 
এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই ভোটের মাধ্যমে তাকে বাঁধা দেয়া যাবে না। এ ছাড়াও এই প্রস্তাব উত্থাপনকারী দেশ নিউজিল্যান্ড ও সেনেগাল থেকে নিজেদের কূটনীতিকদের আলোচনার জন্য দেশে ডেকে পাঠিয়েছেন তিনি। অন্যদিকে মালয়েশিয়া ও ভেনিজুয়েলার সঙ্গে কোন কূটনৈতিক সম্পর্ক নেই ইসরাইলের।
 
নিরাপত্তা কাউন্সিলের এই সিদ্ধান্তের পর এক টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন, জাতিসংঘকে জানাতে চাই, ২০ জানুয়ারির পর থেকে বিষয়গুলো একটু অন্য রকম হবে। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ