‘লেট নাইট কফি’তে সারিকা

বেসরকারি টিভি চ্যানেল আরটিভির সরাসরি আলাপচারিতার অনুষ্ঠান ‘লেট নাইট কফি’র এবারের অতিথি হিসেবে হাজির হবেন মডেল অভিনেত্রী সারিকা। রাত জেগে ভক্তদের সঙ্গে মজার গল্প করবেন তিনি।
 
আজকের অনুষ্ঠানে জীবন-যাপনের নানাদিক আর বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আড্ডা দেবেন সারিকা। শোনাবেন নানা অভিজ্ঞতার কথা। সরাসরি টেলিফোন আর ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গেও আলাপ হবে তার।
 
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী দেখানো হবে মিউজিক ভিডিও। অনুষ্ঠানটি উপস্থাপনায় করবেন মারিয়া নূর ও তৌসিফ। প্রযোজনায় সোহেল রানা বিদ্যুত।
 
আরটিভিতে আজ শনিবার, ২৪ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে দেখা যাবে ‘লেট নাইট কফি’।
 
ইত্তেফাক/এমএআর