সাতক্ষীরায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 
সাতক্ষীরায় কেক কাটা ও সুধী সমাবেশের মধ্য দিয়ে পালিত হলো দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে ইত্তেফাকের সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় বর্ষ পালন অনুষ্ঠানটি।
 
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে অাড়ম্বরপূর্ণ এই কেক কাটা ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রানালয়ে উপ-সচিব এ,এন, এম মইনুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
বক্তারা বলেন, ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা সংগ্রামসহ এদেশের সকল আন্দোলনে দৈনিক ইত্তেফাকের ভূমিকা প্রশংসনীয়। তারা বলেন, ইত্তেফাক এ দেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। পত্রিকাটি এখনও মুক্তিযুদ্ধের স্বপক্ষে এবং গণমানুষের কথা তুলে ধরেন। বক্তারা এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
 
ইত্তেফাক/এএসএস