নানা আয়োজনে মাগুরায় ইত্তেফকের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

 
মাগুরায় উত্সবমুখর পরিবেশে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আনন্দঘন এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
 
ইত্তেফাকের শ্রীপুর  উপজেলা সংবাদদাতা আশরাফ হোসেন পল্টুর  সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মজিদ।
 
বিশেষ অতিথি ছিলেন-মাগুরা জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মাহবুব শোর্শেদ বাবলা, আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট বিধান বিশ্বাস, জেলা এনজিও কো-অডিনেটর মো: আব্দুল হালিম, মাগুরা জেলার  ইতিহাস লেখক ডা: কাজী তাসুকুজ্জামান, মুক্তিযোদ্ধা ও প্রধান শিক্ষক  মোল্লা  মতিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু , যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সিনিয়র অ্যাডভোকেট আবু আইয়ুব বিশ্বাস।
 
বক্তব্য রাখেন কবি ও মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহা, সিনিয়র অ্যাডভোকেট গোলাম আম্বিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে ইত্তেফাকের অবদানের কথা তুলে ধরেন ।
 
আনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনজীবী, চিকিত্সক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সমাজসেবী, ইত্তেফাকের পাঠক, কলেজের শিক্ষার্থী, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ  উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএস