ভেড়ামারায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 
কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ব্যাকাপুল নামক স্থানে রেলওয়ের দুই লাইনের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
সকালে লাশ দেখতে পেয়ে স্থানীয় চৌকিদার ও লোকজন প্রথমে ভেড়ামারা থানায় ও পরে পোড়াদহ রেলওয়ে জিআরপি থানা পুলিশকে খবর দেয়। বেলা ১২টার দিকে রেলওয়ে (জিআরপি) পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে।
 
পোড়াদহ জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
 

ইত্তেফাক/এএসএস