আড়াইহাজারে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 
আড়াইহাজার থানা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকাল ১১ টায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 
 
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক স্থানীয় প্রতিনিধি মাসুম বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন। 
 
বিশেষ অতিথি অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল ভূইয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির, ওসি তদন্ত সফিউল আজম খান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সহ-অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসলাম পাঠান, ছাত্রলীগ নেতা নাহিদুর রহমান নাফিস, বাবুল আহমেদ, শিক্ষক নেতা মোশারফ হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান, মানব জমিনের বাদল আহমেদ, যায়যায় দিনের রফিকুল ইসলাম রানা, দৈনিক আলোকিত সময়ের জাকির হোসেন, আমাদের সময়ের মো. শাজাহান, দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, দৈনিক আমার সংবাদ মো. শাজাহান কবির, কামরুল ইসলাম, অরণ্য সৌরভ ও জসিম উদ্দীন প্রমুখ।
 
অনুষ্ঠানে সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সব রাজনৈতিক দলের ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের মধ্যে ছিল, আলোচনা সভা, কেককাটা ও দোয়া।
 
 
ইত্তেফাক/কেকে