লালমনিরহাটে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার এলজিইডি মিলনায়তনে ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মোহাঃ আলা উদ্দিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম রশিদুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী এর সভাপতি এসএম হামিদ বাবু,ম জিদা খাতুন সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক গোকুল রায়, একেএম মঈনুল হক,জাহাঙ্গীর আলম শাহীন,আব্দুর রব সুজন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,আদিতমারী প্রতিনিধি সুলতান হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে ৬৪ বছর পদাপর্ণের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এতে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএস