খুলনায় নানা আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 
খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ, র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, মহানগর বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম, সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী, মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, ফারুক আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক এ কে এ সরোজ নুন, মো. জাকির হোসেন, এস এম হাবিব, সাহেব আলী, সুবীর রায়, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি আয়োরুল ইসলাম কাজল, চ্যানেল ২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর রাহুল রাহা, সাংবাদিক শেখ দিদারুল আলম, অরুণ সাহা, মিজানুর রহমান মিল্টন, মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, খুলনা ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, মহানগর জেপি সদস্য সচিব চৌধুরী হাবিবুর রহমান, জেপি নেতা মো. মোশারেফ হোসেন হাওলাদার, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা মহেন্দ্রনাথ সেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
এর আগে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে ইত্তেফাকের খুলনা অফিস প্রধান এনামুল হক ফটো সাংবাদিক দেবব্রত রায়, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি জিএম আব্দুস সালাম, দাকোপ উপজেলা প্রতিনিধি বিধান চন্দ্র ঘোষ তাদের স্বাগত জানান।
 
 

ইত্তেফাক/এএসএস