শেরপুরে আনন্দঘন পরিবেশ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। জেলা শহরের নিউ মার্কেটস্থ সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে শেরপুর পৌরসভার মেয়র জনাব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রধান অতিথি হিসেবে কেক কেটে ইত্তেফাকের ৬৪ বছরে পদার্পণের শুভ সূচনা করেন। এ উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভাকক্ষটি ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়। আজ শনিবার সকাল ১১টায় অভ্যাগত অতিথিদের আগমন শুরু হলে তাদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। দৈনিক ইত্তেফাকের শেরপুর জেলা প্রতিনিধি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত দেশের প্রাচীনতম পত্রিকাটির আদর্শ ঐতিহ্য ও স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনে সংগ্রামী ভূমিকার কথা উল্লেখ করে প্রধান অতিথি এর দীর্ঘায়ু কামনা করেন। প্রধান আলোচক শিক্ষাবীদ ড. সুধাময় দাস দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাকের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত দীর্ঘপথ পরিক্রমা ও এর অবদানের কথা বর্ণনা করে আগামী দিনেও এর স্বকীয়তা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও দৈনিক ইত্তেফাক নিয়ে স্মৃতিচারণ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা পরিষদ সভাপতি জয়শ্রী দাস লক্ষী, মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা কমান্ডার আবু সালেহ মো. নূরুল ইসলাম হীরু, দৈনিক ইত্তেফাকের নকলা উপজেলা সংবাদদাতা হজরত আলী, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, শেরপুর প্রেসক্লাব (একাংশ) সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা জাসদ সভাপতি ও শেরপুর প্রেসক্লাব (একাংশ) সভাপতি মনিরুল ইসলাম লিটন, শেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, জেলা বাসস প্রতনিধি সঞ্জীব চন্দ বিল্টু, উদীচীর সাবেক সম্পাদক আবু হান্নান, দৈনিক ইত্তেফাক নালিতাবাড়ি সংবাদদাতা সামেদুল ইসলাম তালুকদার, ঝিনাইগাতী সংবাদদাতা খোরশেদ আলম, শ্রীবরদী সংবাদাদাতা আব্দুল বাতেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাকিম বাবুল। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মুখরোচক খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।