গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় ও দুইজন আহত হয়।
শনিবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি ইউনিয়নের বাগদা ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আজিজর রহমানের ছেলে আবদুর রহমান (৩৬) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আন্দনগ্রামের (সারাইপাড়া) খায়রুল ইসলামের ছেলে আহসান হাবীব (২৭)। এসময় প্রাইভেট কারের চালক জুয়েল মিয়া (৩০) ও রুহুল কবীর (২৮) নামে দুই জন আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া মাধ্যমে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এসএস