ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী

দৈনিক ইত্তেফাকের ৬৪ বছরে পদার্পণের দিনটি স্মরণীয় করে রাখতে শনিবার মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এর আগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে বিশাল কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী উদ্বোধন এবং আলোচনা হয়।
 
কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে অংশ নেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে আরও প্রতিষ্ঠা বার্ষিকীতে আরও অংশ নেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নাট্যকার জাহাঙ্গীর ঢালী, সাংবাদিক আতিকুর রহমান টিপু, সাংবাদিক মাহাবুবুল আলম লিটন, দৈনিক টার্মিগান পত্রিকার সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক শেখ মোঃ শিমুল, নজরুল হাসান ছোটন, সাংবাদিক শামসুজ্জামান পনির ও কাজী কাউছার, মাহবুব আলম জয়, মো. সাগর হোসেন, রনি হোসেন, আব্দুল কাদের, কায়সার সামির  ও সুমন মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও পুলিশ পরিদর্শক (ট্রাফিক) কামরুল হাসান বেগসহ পুলিশ কর্মকর্তাগণ অংশ নেন।
 
ইত্তেফাক/এসএস