পাবনায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান সড়কে আনন্দ র‌্যালি বের হয়। 
 
আলোচনা সভায় ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খোন্দকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জিহাদুল কবির। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও র‌্যাব-১২ কমান্ডার বীনা রানী দাস। 
 
ইত্তেফাকের উপজেলা সংবাদদাতাদের পক্ষে বক্তব্য রাখেন চাটমোহর সংবাদদাতা হেলালুর রহমান জুয়েল। এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি শিবজিত নাগ, সাহিত্য সম্পাদক সনম রহমান, সাবেক সভাপতি মহিউদ্দিন, সাংবাদিক আব্দুল হামিদ খান, আব্দুল জব্বার, শফি ইসলাম, রাজিউর রহমান রুমী, এবাদত আলী, নরেশ মধু, আহমেদ-উল-হক রানা, সামাজিক সংগঠন পিপিলিকার উপদেষ্টা সৌরভ উদ্দিন, স্বপ্নের বাক্স ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ কাজল, হিমেল রানা প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাব সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী।
 
ইত্তেফাক/ইউবি