চাঁপাইনবাবগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে শনিবার দৈনিক ইত্তেফাক-এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, কেক কাটা আর শোভাযাত্রার আয়োজন করা হয়।
 
শনিবার সকালে আনন্দঘন পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আমন্ত্রিত অতিথি, স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ইত্তেফাকের সংবাদদাতাদের উপস্থিতিতে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির প্রমুখ। দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলা সংবাদদাতা সফিকুল ইসলাম, আতিকুল ইসলাম আজম ও হাসানুজ্জামান ডালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিটিভির জেলা প্রতিনিধি ইমতিয়ার ফেরদৌস সুইট। সংক্ষিপ্ত আলোচনায় ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানসহ বক্তারা ইত্তেফাক-এর দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকাসহ এর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।পরে শোভাযাত্রা বের করা হয়।
 
ইত্তেফাক/এসএস