বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে ইত্তেফাকের ৬৪তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রইছ উদ্দিন আহমদ, সাবেক অধ্যক্ষ ও সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান পীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী, সিনিয়র আইনজীবী সৈয়দ শায়েখ আহমদ, সিনিয়র অ্যাডভোকেট সালেহ আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের সময়ের উপদেষ্টা সম্পাদক ডি. চৌধুরী অসিত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, শফিকুল আলম, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক রশিদ আহমদ, জেলা রোভার স্কাউটসের সাধারণ শাহ আবু নাসের, সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনোহর মিয়া, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি একে এম মহিম, দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামস্ শামীম, ছাতক উপজেলা ইত্তেফাকের সংবাদদাতা আব্দুল আলিম, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি এআর জুয়েল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রাজন মাহবুব, জেলা জেলা জাতীয় পার্টি নেতা আব্দুল কদ্দুছ, জসিম উদ্দিন, সজ্জাদুর রহমান সাজু, ফারুক মিয়া মেনর, সেলিম মিয়া, সদর উপজেলা স্কাউটসের কমিশনার মো.গিয়াস উদ্দিন, মানবাধিকারকর্মী আমিনুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান রাজু, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা দেওয়ান জিসান এনায়েত রেজা,ক র্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সম্পাদক দূর্জয় পুরকায়স্ত, এ্যাকটিভ সিটিজেন্সের সহ-সাধারণ সম্পাদক আবু সাইফ খান রুমিত, সুনামগঞ্জ মিররে নিউজ এডিটর আল-আমিন, রংধনু সংগঠনের সভাপতি মো. মোমেন তালুকদার, সহ-সভাপতি শাফাত আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ব্যবসায়ী জুবায়ের আহমেদ, মাহবুর রহমান রুবেল, পত্রিকার এজেন্ট শ্যামল কান্তি রায়, ফটোগ্রাফার কবির আহমেদ বাবু প্রমুখ।
ইত্তেফাক/ইউবি