ভারতের পাঞ্জাব ও হরিয়ানায় ঘন কুয়াশার কারণে আকাশ, রেল ও সড়ক পথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। শনিবার হরিয়ানার নারনাউলের তাপমাত্রা ছিল সবচেয়ে কম ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এটা অনেক কম।
অন্যান্য স্থানের মধ্যে হিসার ও কারনালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৬.৩ ডিগ্রি ও ৬.২ ডিগ্রি সেলসিয়াস। আমবালার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যারা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
এদিকে পাঞ্জাবের অমৃতসরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি কম। লুধিয়ানা ও পাতাইলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৫.৩ ডিগ্রি ও ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পাঞ্জাব ও হরিয়ানায় কুয়াশার পাশাপাশি শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ