ধুনটে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বগুড়ার ধুনট উপজেলায়  বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। 
 
শনিবার দুপুর ১২টায় শুরু হয় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। ২০ মিনিট স্থায়ী এই মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের আহলে সুরা সদস্য মাওলানা রবিউল হক। 
 
আরবি ও উর্দু ভাষায় মোনাজাত শুরু হতেই ইজতেমা ময়দানের লাখো মুসুল্লির কলরব মুহূর্তে থেমে যায়। বিস্তীর্ণ এলাকাজুড়ে নেমে আসে নীরবতা। তার সঙ্গে লাখো মুসুল্লির দুই হাত তুলে ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। 
 
বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম স্কুল মাঠের সামনে তিন দিনব্যাপী ৩৯তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
 
ইত্তেফাক/ইউবি