উদীচী'র সভাপতি ড. সফিউদ্দিন, তপন সাধারণ সম্পাদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদকে সভাপতি এবং জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
 
২০তম জাতীয় সম্মেলনে উদীচীর এই কমিটি গঠন করা হয়। শনিবার সম্মেলনের তৃতীয় ও শেষ দিন ৯১ সদস্যবিশিষ্ট এ কমিটি নির্বাচন করা হয়। উদীচী'র নতুন কেন্দ্রীয় সংসদে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ।
 
আর সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনজন। তারা হলেন- অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম এবং ইকবালুল হক খান।
 
ইত্তেফাক/এসএস