ভূঞাপুরে মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগ নেতাদের নামে হত্যা মামলা করার প্রতিবাদে গতকাল শনিবার ভূঞাপুর-তারাকান্দি সড়ক অবরোধ করে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ফলদা গ্রামবাসী। থানার সামনে অনুষ্ঠিত সড়ক অবরোধ কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ভোলা, তাহেরুল ইসলাম তোতা, সাবেক যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন, ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরন কুমার দত্ত প্রমুখ। বক্তারা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার এবং হত্যার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে পুলিশকে আহ্বান জানান।

 
উল্লেখ্য, গত ৬  ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফরিদকে গলা কেটে হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ভোলা, আরেক যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতা ও অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সরকারসহ কয়েকজনের নাম উল্লেখ করে টাঙ্গাইল কোর্টে একটি সম্পূরক মামলা করেন নিহত আওয়ামী লীগ নেতা ফরিদের ছোট ভাই ফজলুল হক।

ইত্তেফাক/এএন