সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শাকদাহ ব্রিজের নিকট এক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। রবিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিউজ টুয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি সাকিলা ইসলাম জুই এবং তার স্বামী চ্যানেল টুয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি। জুই সাতক্ষীরা জেলা পরিষদের ৫নং সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীও। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চ্যানেল টুয়েন্টি ফোরের ক্যামেরা পারসন মিঠু জানান, আশাশুনি ও তালা উপজেলার কয়েকটি এলাকায় গণসংযোগ করে জুই ও মনি সাতক্ষীরায় ফিরছিলেন। ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ ব্রিজের নিকট ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মনি ও জুই গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তার তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/এএসএস