দেশের মধ্যপূর্বাঞ্চলের একমাত্র উচ্চশিক্ষাকেন্দ্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখানকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভিরুম ও ডাইনিংরুমের অধিকাংশ বৈদ্যুতিক বাল্ব ও পাখা অকেজো হয়ে গেছে। শীত শেষে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বৈদ্যুতিক পাখা অতীব জরুরি হয়ে পড়েছে। এছাড়া হলের বাথরুম, গোসলখানা, গলিপথে বৈদ্যুতিক বাল্ব না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। তাই বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—টিভিরুম ও ডাইনিংরুমের বাল্ব ও পাখা এবং বাথরুম, গোসলখানা ও গলিপথে বৈদ্যুতিক বাল্বের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করুন।
এ বি এস ফরহাদ
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা