লালপুরে পদ্মার চর থেকে যুবকের লাশ উদ্ধার

 
নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর পদ্মার চর এলাকায় একটি মোটরখেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত জালাল উদ্দিন (২৫) উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে এবং পাবনা এডওয়ার্ড কলেজের এম কম এর ছাত্র ছিল।
 
পুলিশ ও স্থানীরা জানায়, জালাল লালপুর বাজারে একটি দোকান দিয়ে পান বিক্রির পাশাপাশি কলেজের ছাত্রদেরদের হিসাব বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়াতো জালাল। শনিবার রাতের কোন এক সময় উপজেলার দক্ষিণ লালপুর এলাকার পদ্মার চরে জালালের মাথা গলা পর্যন্ত  মাটিতে পুতে রাখে দুর্বৃত্তরা। সকালে জালালের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা লোকজন  থানায় খবর দেয়।
 
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/এএসএস