কুমিল্লায় এক হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল ওরফে মিঠুন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. রুবেল জামালপুর জেলার নাঙ্গলজোরা এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ভোর রাতে আমতলী এলাকায় ময়মনসিংহগামী মিতালী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রুবেলকে আটক করা হয়। তার কাছে থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএস