পীরগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটেন সাপ্তাহিক প্রান্তকথার প্রকাশক রেজওয়ানুল হক বিপ্লব, ইত্তেফাক সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, প্রেসক্লাব সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম, সাংবাদিক এনকে রানা, দীপেন রায়, আসাদুজ্জামান, তারেক হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি