ওসি মো. মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি সুজন উদ্দিন (২৩) এবং তিনটি ডাকাতি মামলার আসামি জিয়াউল হককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ওসমানীনগর উপজেলার পূর্ব তিলাপাড়া ও গোয়ালাবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। তারা দু'জনই পলাতক ছিলেন। জিয়াউল হলেন উপজেলার পূর্ব তিলা পাড়া গ্রামের এবাদ উল্যার পুত্র এবং সুজন এওলাতৈল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল চৌধুরী এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, 'রবিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।'
উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর সিলেটের ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মারা যান ওসমানীনগর থানার সে সময়ের ওসি মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ ১২৫ জনের নামোল্লেখ করে হত্যা মামলা করেন।
ইত্তেফাক/এসএস