ঢাকার কেরাণীগঞ্জে ঝোপ থেকে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।
রবিবার দুপুর ২টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানাধীন তারানগর নতুন রাস্তার পাশে একটি ঝোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, অজগরটি লম্বায় ১২ থেকে ১৪ ফুট হবে। এর ওজন প্রায় ২০ কেজি।
শহিদুল ইসলাম রাজু নামে এক পথচারী জানান, দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন তারানগর নতুন রাস্তার কাছেই ডোবার পাশে একটি ঝোপের মধ্যে অজগরটি দেখতে পায়। পরে জলিল নামে এক ব্যক্তি টেটা (মাছ শিকার করার দেশীয় অস্ত্র) দিয়ে অজগরটির মাথায় আঘাত করেন। পরে ঝোপ থেকে সাপটি টেনে বের করা হয়। এ ব্যাপারে কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জমান জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি