বৃহস্পতিবার শুরু বাংলাদেশ কাপ তায়কোয়নদো

বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘ওয়ালটন তৃতীয় বাংলাদেশ কাপ তায়কোয়নদো প্রতিযোগিতা-২০১৬’। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা ৩১ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
 
রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। প্রতিযোগিতায় ১০টি দলের ১৭২ জন খেলোয়াড় ৪টি বিভাগে ২৫টি স্বর্ণ, ২৫টি রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হল- ঢাকা, নারায়ণগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগঞ্জ, দিনাজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল, ওয়ালটন তায়কোয়নদো দল ও বাংলাদেশ আনসার।
 
চারটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হল- শিশু বিভাগ ছেলে (৭-১৩ বছর), শিশু বিভাগ মেয়ে (৭-১৩), পুরুষ সিনিয়র বিভাগ (১৮+) ও মহিলা সিনিয়র বিভাগ (১৮+)। পুরুষ সিনিয়র বিভাগের প্রতিযোগিতা ৯টি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত হবে। ওজন শ্রেণিগুলো হল- অনূর্ধ্ব-৫৩, অনূর্ধ্ব-৫৮, অনূর্ধ্ব-৬৩, অনূর্ধ্ব-৬৮, অনূর্ধ্ব-৭৩, অনূর্ধ্ব-৭৮, অনূর্ধ্ব-৮৩, অনূর্ধ্ব-৮৮ ও ৯০+ কেজি। মহিলা সিনিয়র বিভাগের প্রতিযোগিতা ৫টি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত হবে। ওজন শ্রেণিগুলো হল- অনূর্ধ্ব-৫৩, অনূর্ধ্ব-৫৮, অনূর্ধ্ব-৬৩, অনূর্ধ্ব-৬৮ ও অনূর্ধ্ব-৭৩ কেজি। প্রতিযোগিতার বিজয়ীদের ট্রফি ও মেডেল দেওয়া হবে।
 
ইত্তেফাক/এমএইচ