নতুন বছরে ওকাপিয়ার নতুন ফোন

নতুন বছর উদযাপনে গ্রাহকদের জন্য টাইটান নামে বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন আনছে ওকাপিয়া।
 
সম্পূর্ণ মেটালবডির স্লিক ডিজাইনের স্মার্টফোন টাইটানে দেওয়া হয়েছে দ্রুত গতির ৬৪ বিটের কোয়াড কোর প্রসেসর। আর এর ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে রয়েছে ৫০০ লুমেন ডিসপ্লে।
 
দ্রুতগতির ফোর জি ফোন স্মার্টফোন টাইটানে রয়েছে ফিঙ্গার প্রিন্ট অ্যাকসেসের সুবিধা। ১.৩ গিগাহার্টজ কোয়ার্ড কোরপ্রসেসর, আছে সমৃদ্ধ ওয়াই-ফাই, জিপিএস, ফোর জি ও হটনট কানেক্টিভিটি। আরো থাকছে গুগুলের মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্শম্যালো ৬। ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লের সাথে থাকছে ২.৫ ডি কার্ভড ডিসপ্লে। ওকাপিয়ার মতে, ২০১৭ সালের প্রথম দিন থেকেই গ্রাহকরা টাইটান হ্যান্ডসেটটি বাজারে পাবেন।
 
ইত্তেফাক/এসএস