দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নওগাঁয় দ্বিতীয় দফায় গুণীজনদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
ইত্তেফাক পত্রিকার উদ্যোগে শনিবার বিকেলে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এর আয়োজন করা হয়েছিল। নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারি সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্রিকার পুরাতন পাঠক, কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, প্রাক্তন প্রফেসর নূরুল হক, প্রাক্তন অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, কবি ছাত্তার মণ্ডল, সমাজ সেবক অ্যাড. ওমর ফারুক সুমন, বাংলাদেশ নাট্য পরিষদ নওগাঁর সভাপতি উত্তম কুমার, একুশে পরিষদের সাধারণ সম্পাদক এমএম রাসেল, উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভিন।
একুশে পরিষদের সদস্য বিষ্ণু কুমার দেবনাথের সঞ্চালনায় এ সময় জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আজাদ হোসেন মুরাদ, অর্থ-সম্পাদক আব্দুল রশীদ তারেক, প্রচার সম্পাদক খন্দকার রউফ পাভেলসহ সমাজের বিশিষ্টব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞা সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সঙ্গীতানুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক গান পরিবেশন করেন জয়নাল আবেদিন ও প্রতাপ চন্দ্র সরকার। তবলায় ছিলেন রনজিত পাল। আর নৃত্যানুষ্ঠানে জেলার ‘নৃত্য রং’ এর নৃত্য শিল্পী অরনিল, নাসিদ মাহাপারা, ঋত ও নিশির মহন্ত এবং ‘নৃত্যাঞ্জলী একাডেমি’ নৃত্য শিল্পী রপন্তী, মিলন, উজ্জ্বল মিঠন নৃত্য পরিবেশন করেন।
ইত্তেফাক/এসএস