শারীরিক অসুস্থতার জন্য বড়দিনের উৎসবে যোগ দিতে গির্জায় যাচ্ছেন না ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। ঠাণ্ডাজনিত সমস্যার কারণে তীব্র শীতের মধ্যে ৯০ বছর বয়সী রাণী বড়দিনে গির্জায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রিটেনের রাজপ্রাসাদ ‘বাকিং হাম প্যালেস’ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্যানড্রিংহামে অবস্থিত রাণী দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তি মালিকানাধীন ঐতিহ্যবাহী বাড়ি ভ্রমণ করেছেন। ঠাণ্ডাজনিত সমস্যা থেকে দূরে থাকতে ঘরের মধ্যেই অবস্থান করে তিনি রাজ পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি কাটিয়ে দেবেন।
১৯৮৮ সাল থেকে রাণী প্রতিবছর স্যানড্রিংহামে কাটান। তবে গির্জায় যাওয়া মিস করেন না। এদিকে, প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ রাজকীয় দম্পতি বুধবার তাদের স্যানড্রিংহামে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। তবে তারা তাদের দুই সন্তান জর্জ এবং শার্লটকে নিয়ে বাকলিবারি গ্রামের গির্জায় বড়দিন উদযাপন করেন। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ