সোমবার ক্রাইস্টার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন টাইগারদের হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে।
অনেকদিন ধরেই মাঠের বাইরে এই কাটার মাস্টার। তবে তার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে ৩ উইকেটে হেরেছিলো টাইগাররা। তবে মুস্তাফিজুরের পারফরমেন্সে দল খুশি। ইনজুরি থেকে ফিরে দীর্ঘদিন পর মাঠে নামেন ২১ বছর বয়সী ফিজ।
কাঁধের অস্ত্রোপচারের পর পাঁচ মাস পর খেলতে নেমে ২ উইকেট নেন মুস্তাফিজ। আর অলরাউন্ডার সাকিব আল হাসান ৪১ রানে নেন ৩ উইকেট।
বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর নিউজিল্যান্ডে আরো তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডকেই গত কয়েক বছরে বাংলাদেশ সবচেয়ে বেশিবার হারিয়েছে। সর্বশেষ দুইটি ওয়ানডে সিরিজে বাংলাদেশ দুই বার হোয়াইট ওয়াশ করেছে নিউজিল্যান্ডকে।
সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, তানভির হায়দার/মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ
ইত্তেফাক/এমএইচ