সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র তানভীর সায়েম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
 
রবিবার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধনের সাধারণ সম্পাদক ও তানভীরের বন্ধু আবদুল কাদের তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি গাজীপুর জেলায়। 
তার অনাকাঙ্খিত মৃত্যুতে এসএম হল ও বিভাগের শিক্ষার্থীরা গভীর শোক জানিয়েছেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস