ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূল এলাকায় পণ্ড হয়ে গেছে বড়দিনের সকল আয়োজন। সেই সঙ্গে 'নক-টেন' নামের এই এই ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে একজন নিহত হয়েছেন।
এই ঝড়ে দেশটির পাঁচটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দেশটির কুইজন প্রদেশে ঝড়ের তাণ্ডবে গাছ চাপা পড়ে মারা গেছেন এক কৃষক। বড়দিন জুরে তাণ্ডব শেষে ঝড়ের বেগ কিছুটা কমে এসেছে সোমবার। কিন্তু এখনো ১৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। ঝড়টি ধীরে ধীরে ফিলিপাইনের রাজধানীর দিকে অগ্রসর হয়ে গতি হারাচ্ছে বলে জানায় এপি।
এই ঝড়ের কারণে কয়েক হাজার মানুষকে আবাসস্থল ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। এ ছাড়াও দেশের অধিকাংশ স্থান জুরে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার কারণে বড়দিনের অধিকাংশ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছ। এপি।
ইত্তেফাক/আরএ